বুধহাটা কলেজিয়েট স্কুলে টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর ১ টায় স্কুল চত্বরে ফলাফল ঘোষণা করা হয়।
কলেজিয়েটের অধ্যক্ষ মহিদ কুমার দাশ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন। এবছর ১৪১ জন পরীক্ষার্থী টেস্ট পরীক্ষায় অংশ গ্রহন করে। যার মধ্যে ১৩২ জন কৃতকার্য হয়েছে।
পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৫ জন, বাণিজ্য বিভাগে ১৫ জন ও  মানবিক বিভাগে ৮২ জন কৃতকার্য হয়েছে। ফলাফল তৈরি করেন সহকারী শিক্ষক যুগোল কৃষ্ণ সরকার ও মনতাজ আহমেদ। অনুষ্ঠানে সকল শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২