শ্যামনগরে লিডার্সের আয়োজনে আন্ত: স্কুল নারী ফুটবল প্রতিযোগিতা
শ্যামনগর প্রতিনিধি :: বেসরকারি সংস্থা লিডার্সের আয়োজনে আন্ত: স্কুল নারী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর ২০২৪ মঙ্গলবার বিকাল ৩ টায় আড় পাংগাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে লিডার্সেও আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসী অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীল ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী (ক্রিয়া) প্রকল্পের আওতায় এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় লিডার্সের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) রনজিৎ কুমার বর্মনের সঞ্চালনায় বুড়ি গোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজীনজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, শ্যামনগর থানার এস আই কামরুল ইসলাম আড় পাংগা শিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র জোয়ারদার, তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মনোদীপ কুমার সরকার, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী ও প্রজেক্ট অফিসার সুলতা সাহা প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন, পুরুষের পাশাপাশি নারীদের খেলা ধুলায় এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে নারীদের। গ্রাম পর্যায় থেকেই খেলোয়াড় তৈরি কওে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি করতে হবে।
খেলায় আড়পাংগা শিয়াপ্রিয় নাথ মাধ্যমিক বিদ্যালয় ১/০ গোলে চ্যাম্পিয়ন হয় এবং তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় রানাসর্ আপ হয়।
সম্পর্কিত সংবাদ
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নেতৃত্ব বিকাশে নারী, পুরুষ ও যুবদের নেতৃত্ববিস্তারিত…
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকেবিস্তারিত…


