আশাশুনিতে পাচারের শিকার উপকারভোগীকে পুনরেকত্রীকরণ সহায়তা প্রদান

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: ‘বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে একটি সমন্বিত প্রকল্প” এর আওতায় আশাাশুনিতে পাচারের শিকার উপকারভোগীকে পুনরেকত্রীকরণ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দাতা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির অর্থায়নে ও আন্তর্জার্তিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় ”মানবাধিকার সংগঠন রাইটস যশোর” এর বাস্তবায়নে অনুষ্ঠানে সৌদি আরব হতে উদ্ধারকৃত পাচারের শিকার রোজিনা খাতুনকে প্রকল্পের আওতায় একটি উন্নত জাতের গাভী প্রদান করা হয়।
উপজেলার খলিসানী গ্রামের রোজিনা খাতুনের হাতে গাভী তুলে দেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এসময় আইওএম প্রজেক্ট, রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার প্রনব কুমার দাস এবং শামীম রেজা ও আছের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
  • বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান