ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পর ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের ছাতকে মসজিদে ফজরের নামাজ শেষে বাড়িতে ফেরার পর হাফেজ সৈয়দ মাহমুদুল হাসান ওরফে আব্দুল হান্নান (৮০) নামে এক ব্যক্তিকে খুন করেছে গুপ্ত ঘাতক। বৃহস্পতিবার সকালে আপন বোনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আব্দুল হান্নানের বোনের বাড়ির সবাই প্রবাসে থাকেন। এ সুবাদে ওই বাড়ির কেয়ারটেকারের দায়িত্বেও ছিলেন তিনি।স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে গ্রামের মসজিদে ফজরের নামাজ শেষে বাড়িতে ফিরে বারান্দায় গেলে ঘাতক তাকে ছুরিকাঘাত করে। স্বজনরা ঘরের বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।

ছাতক থানার ওসি মো. গোলাম কিবরিয়া হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ব‌লেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
  • বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭
  • বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
  • খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩
  • খুলনায় সেপটিক ট্যাংক থেকে ২২ দিনের শিশুর মরদেহ উদ্ধার
  • নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু