যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক নিউজ :: যশোরের বাঘারপাড়া উপজেলায় দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা রাতে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির (৩০) এবং একই গ্রামের হানিফ (১৮)। এই ঘটনায় আশিক (২৫) নামে আরও একজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি ‘লাটাহাম্বা’ (স্থানীয় যান) যোগে তারা তিনজন খাজুরা বাজার থেকে মাগুরার দিকে যাচ্ছিলেন। পথে ভাটার আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কবির মারা যান। স্থানীয়রা আহত হানিফ ও আশিককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম জানান, আহত আশিকের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না