শ্যামনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি নেতাবৃন্দদের মতবিনিময় সভা

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: শ্যামনগর উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন বিএনপি নেতা ড. মোঃ মণিরুজ্জামান মণির।
রবিবার সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন  সাবেক কমন্ডার বাবু দেবীরঞ্জন , ডেপুটি কমন্ডার নজরুল ইসলাম, ডেপুটি কমন্ডার আব্দুল মজিদসহ সকল পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাগন। এছাড়াও উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, জিএম লিয়াকত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সোলাইমান কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আলী , সাংগঠনিক সম্পাদক গোলাম আলমগীর , উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম দুলু , যুগ্ম আহবায়ক শামছুদ্দোহা টুটুল, শ্যামনগর উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান প্রমুখ।
বিএনপি নেতা ড. মোঃ মণিরুজ্জামান মণির বক্তব্যে বলেন, আমরা দীর্ঘ সতেরো বছর পর ফ্যাসিস্ট আওয়ামী সরকার এর নির্যাতন থেকে মুক্তি পেয়েছি। আমরা চাই তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিকে বাস্তবায়ন করে দেশের মানুষ এবং আমাদের মাতৃভূমিকে শান্তিপূর্ণ করে তুলতে। আমারা সকলে দেশ গড়ার লক্ষে, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে তুলতে হবে।





সম্পর্কিত সংবাদ

  • শ্যামনগরে বিকল্প উপায়ে জীবন ও জীবিকার মান উন্নয়নের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
  • পুরুষদের ধারনা, নারীদের অগ্রসরে প্রয়োজন পুরুষদের সহযোগিতা
  • শ্যামনগরে পুকুর থেকে আবারও ৩৮টি দেশীয় অস্ত্র উদ্ধার
  • শ্যামনগরে ভূয়া এনজিও প্রতিষ্ঠান তালাবদ্ধ, তিন কর্মকর্তা আটক
  • শ্যামনগরে মিনহা ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল
  • আদালতের নির্দেশে শ্যামনগরে ইটভাটা বন্ধ
  • অনুমতির আগেই সুন্দরবনের মধু হচ্ছে লাপাত্তা 
  • শ্যামনগর আটুলিয়া ভূমি অফিসে ১৭শ টাকার দাখিলার মূল্যে ২০ হাজার টাকা।