কাদাকাটিতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি :: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় কাদাকাটি বাজার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কৃষক দলের আয়োজনে সম্মেলনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন কৃষক দলের আহবায়ক ইউপি সদস্য আঃ হান্নান সরদার।
মাষ্টার একরামুল সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আবু তৈয়ব মোঃ রমিজ উদ্দীন রুমি। প্রধান বক্তা ছিলেন, উপজেলা আহবায়ক লিয়াকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সদস্য সচিব আঃ কাদের, খাজরা আহবায়ক আঃ ছাত্তার, সদস্য সচিব মনিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক বদরুল আলম, সাবেক সভাপতি আঃ হাকিম বেগ, যুবদল সিঃ যুগ্ম আহবায়ক আজগর গাজী, ওয়ার্ড বিএনপি সভাপতি আঃ আলীম, বদরুল আলম, মফিজুল ইসলাম, সাবেক মেম্বর মফিজুল সরদার, আবু হাসান ও কৃষক দলের ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
« সাতক্ষীরা জেলা রোভারের দুই স্কাউটারকে স্বপ্ন সিঁড়ির সংবর্ধনা (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) সৈয়দপুরে সেপাক টাকরো টুর্নামেন্টের পুরস্কার ও সনদপত্র বিতরণ »
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি সদরে খাল দখলের অপপ্রচারে দলীয় ভাবমূর্তি নষ্টবিস্তারিত…
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০বিস্তারিত…


