বুধহাটা পূর্বপাড়া স্লুইস গেটের পলি অপসারণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা পূর্বপাড়া স্লুইস গেটের পলি অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। সাতক্ষীরা জজ কোর্টের এপিপি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড. শহিদুল ইসলাম উপস্থিত থেকে অপসারন কাজের নেতৃত্ব প্রদান করেন।
মঙ্গলবার সকালে স্থানীয়দের সহায়তায় ও জামায়াত নেতা আব্দুস সালামের নেতৃত্বে পলি খনন কাজ শুরু করা হয়। সরেজমিন ঘুরে দেখা যায়, বেতনা নদী খননকাজ চলমান থাকায় গত বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নদীতে নিষ্কাশন করা সম্ভব হয়নি। ফলে অতি বৃষ্টির পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়ে তলিয়ে যায় খাল বিল রাস্তাঘাট সহ বুধহাটার বিক্তীর্ণ এলাকা।
বদ্ধ পানি দূষিত হয়ে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষ। মঙ্গলবার পানি নিষ্কাশনের তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে সরেজমিন গমন করেন সাতক্ষীরা জজ কোর্টের এপিপি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড. শহিদুল ইসলাম। স্লুইস গেটের সামনের পলি অপসারণ কালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য আব্দুল করিম ঢালী, মহিলা ইউপি সদস্য দোলন খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পলি অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় সকল শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে জামায়াত নেতা এড. শহিদুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
« শোভনালী ০৬নং ওয়ার্ডে জামায়াতের প্রস্তুতি সভা (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) গুনাকরকাটি কামিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষা পরিদর্শন »
সম্পর্কিত সংবাদ
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশেবিস্তারিত…
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…


