আশাশুনিতে সমাজ কল্যাণ পরিষদে অর্থে ভিক্ষুক পুনর্বাসন ও অনুদান বিতরণ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অর্থের ব্যক্তিক অনুদানে ৩ জন ভিক্ষুক পুনর্বাসন ও ৪৩ জনের এককালীন অনুদান বিতরণ করা হযেছে। রবিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনু্ষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম আলোচনা রাখেন।
অনুষ্ঠানে ৪৩ জনকে ১ লক্ষ ১০ হাজার টাকার এককালীন ব্যক্তি অনুদান এবং ভিক্ষুক বুধহাটার সখিনা খাতুনকে ৩৬ হাজার টাকা মূল্যের ৪টি ছাগল, শ্বেতপুর গ্রামেন ভিক্ষুক কোহিনুর বেগমকে ৩৬ হাজার টাকা মূল্যের ৪ টি ছাগল ও ভিক্ষুক যদুয়ারডাঙ্গা গ্রামের মানু সানাকে ৩৫ হাজার টাকা মূল্যের ৪টি ছাগল প্রদান করা হয় এবং একই সাথে তাদের ৩ জনকে ১ হাজার টাকা করে যাতয়াত খরচ প্রদান করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার