priya

 

বিদ্যুৎ বিভাগের সচিব হলেন ফারজানা মমতাজ

নিউজ ডেস্ক :: বিদ্যুৎ বিভাগের সচিব হলেন ফারজানা মমতাজ কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারজানা মমতাজকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়ছে, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারজানা মমতাজকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে। সূত্র :কালবেলা নিউজ


খুবিতে তৃতীয় নৈয়ায়িক ন্যাশনালসে চ্যাম্পিয়ন চবি

নিউজ ডেস্ক :: খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব নৈয়ায়িক আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ‘তৃতীয় নৈয়ায়িক ন্যাশনালস-২০২৪’ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।শনিবার (৫ অক্টোবর) প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দলটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর দলকে পরাজিত করে। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।তিনি বলেন, শিক্ষাজীবনের শ্রেষ্ঠ সহশিক্ষা কার্যক্রম হচ্ছে বিতর্ক। একজন গুণী বিতার্কিক তার কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ও আন্তর্জাতিকভাবেবিস্তারিত…


বরখাস্ত হচ্ছেন ১৮৭ পুলিশ কর্মকর্তা!

নিউজ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে হামলা ও গুলি করে সাধারণ শিক্ষার্থী এবং নিরীহ লোকজনকে হত্যার অভিযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে। বেশিরভাগ মামলার আসামিই আছেন আত্মগোপনে। ইতিমধ্যে সাবেক দুই আইজিপিসহ অন্তত ১০-১২ জন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। এতে বর্তমান ও সাবেক পুলিশ কর্মকর্তারা ভুগছেন গ্রেপ্তার আতঙ্কে। সাবেক ও বর্তমান অন্তত ৯০ জন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের তালিকায় আছেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। তা ছাড়া অনুপস্থিত কর্মকর্তা ও সদস্যকে যেকোনো সময় বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার অনুপস্থিত পুলিশ কর্মকর্তা ওবিস্তারিত…


রাশিফলে জেনে নিন, কেমন যাবে আজকের দিন

নিউজ ডেস্ক ::  মেষ: আজকে সাহসী হয়ে সিদ্ধান্ত নিন। আপনাকে সামনে এগিয়ে যেতে হবে এবং নতুন পদক্ষেপ নেওয়ার সময় হয়েছে। যদিও আপনার আশপাশের সবাই আপনার মতো আগ্রহী নাও হতে পারে, তবে এগিয়ে চলুন সতর্কতার সঙ্গে। বৃষ: আপনার জন্য আজকের দিনটি স্থিতিশীলতা খোঁজার। বাড়ি এবং পরিবারের প্রতি মনোযোগ দিন। আপনার প্রিয় অভ্যাসগুলিতে ফিরে আসুন এবং পরিবারের সঙ্গে সময় কাটান। এটি আপনাকে পুনরুজ্জীবিত করবে। মিথুন: আজ কথা বলার সময়। সহজেই আপনার ভাবনা প্রকাশ করতে পারবেন এবং এতে নতুন সুযোগ তৈরি হতে পারে। বন্ধু বা সহকর্মীদের সঙ্গে আলাপ করলে আপনি নতুন পরিকল্পনা বাবিস্তারিত…


মজুত গ্যাস উত্তোলন নিয়ে সুখবর দিল বাপেক্স

নিউজ ডেস্ক :: ভোলা জেলায় আরও ৫ ট্রিলিয়ন গ্যাসের মজুত নিশ্চিত করার পাশাপাশি তা উত্তোলন করতে নতুন করে ১৯টি কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে বাপেক্স। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ভূতাত্ত্বিকরা মনে করছেন জেলায় ৫ দশমিক ১৯ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের বেশি মজুত রয়েছে। সম্প্রতি অবসরে যাওয়া বাপেক্স ডিজিএম ও গবেষক মো. আলমগীর হোসেন শনিবার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে জেলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র এলাকায় ৬টি ও জেলা সদরের ইলিশা ক্ষেত্র এলাকায় ৩টি কূপ খনন করে প্রায় ২ ট্রিলিয়ন গ্যাসের মজুত নিশ্চিত করা হয়। নতুন ১৯টি কূপেরবিস্তারিত…


অর্থনীতি চাঙা করতে মুক্ত বিনিয়োগ নীতি দাবি

নিউজ ডেস্ক :: দেশের অর্থনীতিকে চাঙা করতে অবিলম্বে ‘মুক্ত বিনিয়োগ নীতি’ ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান। তিনি বলেন, ‘মুক্ত বিনিয়োগ নীতি’ ঘোষণা ছাড়া বর্তমান অর্থনীতিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার বিকল্প নেই। এতে বিদেশে পাচার করা এবং দেশে লুকায়িত অর্থ উৎপাদন খাতে বিনিয়োগের সুযোগ তৈরি হবে। তা অর্থনীতিকে চাঙা করতে বিশেষ ভূমিকা রাখতে পারে। শনিবার সুপ্রিমকোর্টে ব্রিফিংয়ে দাবি জানান তিনি। বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি দেশের সমগ্র বার অ্যাসোসিয়েশনের নির্দলীয় ফেডারেশন।শাহ মো. খসরুজ্জামান বলেন, দেশের অর্থবাজার থেকে লক্ষ-কোটি টাকা উধাও এবং অনুৎপাদন খাতে বিনিয়োগবিস্তারিত…


মিস ইউনিভার্স হতে চান রুশ সুন্দরী

নিউজ ডেস্ক :: ৫০ জন প্রতিযোগীকে হারিয়ে মিস রাশিয়া ২০২৪ বিজয়ী হয়েছেন ভ্যালেন্টিনা আলেকসিভা। এখন তার লক্ষ্য মিস ইউনিভার্স খেতাব জেতা। যেই লক্ষ্য পূরণে নিজের সবটুকু নিংড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন এই ১৮ বছর বয়সি সুন্দরী। চুভাশিয়া প্রজাতন্ত্রের প্রতিনিধিত্ব করে মিস রাশিয়ার খেতাব জেতার পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলেকসিভা বলেন, ‘আমার ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় রাশিয়ার যোগ্য প্রতিনিধিত্ব করা। আমি সম্ভাব্য এবং অসম্ভব সবকিছু করব যাতে আমরা সেরা হতে পারি।’ মিস রাশিয়ার খেতাব জেতার অনুভূতির কথা জানিয়ে আলেকসিভা বলেন, ‘যখন আমি মঞ্চে গিয়েছিলাম, আমি বেশি কিছু আশা করিনি।বিস্তারিত…


ট্রাম্পের নির্বাচনি সমাবেশে বাইডেনের কঠোর সমালোচনায় মাস্ক

নিউজ  ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক ::  মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে শুধু সমর্থনই দিলেন না সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক। এবার তার জনসমাবেশে হাজির হয়েছেন এই ধনকুবের।সমাবেশে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্রেট শিবিরের কঠোর সমালোচনা করেছেন মাস্ক। তার ভাষ্য, মার্কিনিদের প্রতিনিধিত্ব করার মত সাহস ট্রাম্পের ছাড়া আর কারও নেই। ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান বিশ্বের শীর্ষ এই ধনী।রোববার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।শনিবার পেনসিলভানিয়ার বাটলার শহরে ট্রাম্পের নির্বাচনি সমাবেশে মাস্ক বলেন, ‘আমাদের এমন একজনবিস্তারিত…


সুইডিশ-নরওয়েরসহ ৩ দেশের কূটনৈতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

নিউজ ডেস্ক :: ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরালড গুলব্র্যান্ডসেন এবং ডেনিশ দূতাবাস ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেন সঙ্গে বৈঠকে করেছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি।রোববার সকাল সাড়ে ৯টার দিকে গুলশান সুইডিশ রাষ্ট্রদূতের বাস ভবনে এই বৈঠকে হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠক বিএনপির পক্ষ থেকে অংশ নিয়েছেন বিএনপি স্থায়ী কমিটি  আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদ ও ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে, শনিবার দুপুর ২টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ছয় সদস্যেরবিস্তারিত…


অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা

নিউজ ডেস্ক :: অভিন্ন জলরাশি নীতিমালা না হলে দেশে বন্যাঝুঁকি আরও বাড়বে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রোববার (৬ অক্টোবর) সকালে মানুষের জন্য ফাউন্ডেশনের ‘ক্ষমতায়ন: জলবায়ুসহিষ্ণু সমাজের জন্য নারী (ফেজ ২)’ প্রকল্পের আয়োজিত ‘অ্যানুয়াল কমিউনিটি অফ প্র্যাক্টিস (কপ) নেটওয়ার্ক কনভেনশন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে শেরপুর, ফেনী, নোয়াখালীতে বন্যাসহ আবহাওয়ার চরমভাবাপন্ন অবস্থার সৃষ্টি হয়েছে। এর জন্য দায়ী আমরা নিজেরাই। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘বন্যা, গরম আবহাওয়া নিয়েবিস্তারিত…