priya

 

নওগাঁয় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হাছানাত আলী

নিউজ ডেস্ক :: নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্টেশন বিভাগের (আইবিএ) অধ্যাপক মোহা. হাছানাত আলী। তাকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।গত রোববার বিকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব শাহীনুর ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন হাছানাত আলী। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। এছাড়া রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। হাছানাত আলীবিস্তারিত…


এবার চলচ্চিত্র অনুদান কমিটি পুনর্গঠন

নিউজ ডেস্ক :: সরকারি অনুদানের চলচ্চিত্র নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটি পুনর্গঠন করেছে সরকার। সর্বোচ্চ স্বচ্ছতা এবং পেশাদারিত্বের সঙ্গে চলচ্চিত্র বাছাইয়ের জন্য পুনর্গঠিত এই কমিটির সভাপতি হিসেবে থাকছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।সোমবার (৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১০ সদস্যের এই কমিটির কথা জানানো হয়। কমিটির সদস্য সচিব হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র)। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নায়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগেরবিস্তারিত…


ব্রাজিলের গোলরক্ষকের পর ডিফেন্ডারও ‘আউট’

নিউজ ডেস্ক :: অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে ব্রাজিলের ত্রাহি অবস্থা। একের পর এক ফুটবলার চোটাঘাতে ছিটকে যাচ্ছেন। ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ছিটকে গেছেন। এবার সাইডলাইনে তাদের সঙ্গী হলেন ডিফেন্ডার এদের মিলিতাও। সোমবার (৭ অক্টোবর) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, বাঁ পায়ের ঊরুর পেশির চোটে ভুগছেন মিলিতাও। তাই চিলি ও পেরুর বিপক্ষে পরের দুই ম্যাচের স্কোয়াড থেকে রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে।বিশ্বকাপ বাছাইয়ের পরের দুই ম্যাচের স্কোয়াডে মিলিতাওয়ের জায়গা নেবেন ফ্লামেঙ্গোর ডিফেন্ডার ফাব্রিসিও ব্রুনো। সিবিএফ থেকে জানানো হয়, ‘রোববার তার (মিলিতাও) কিছু পরীক্ষা করানো হয়,বিস্তারিত…


গুম-খুনে জড়াবে না র‌্যাব: মহাপরিচালক

নিউজ  ডেস্ক  :: র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) গুম-খুনের সঙ্গে কোনোভাবেই জড়াবে না বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক একেএম শহিদুর রহমান। তিনি বলেছেন, র‌্যাবে আয়নাঘর বলে কিছু নেই আর বিচারবহির্ভূত কোনো কিছু হওয়ার সুযোগ নেই।সোমবার বিকালে র‌্যাব সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। র‌্যাব মহাপরিচালক বলেন, ‘বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ডে র‌্যাব জড়াবে না। কাউকে এক স্থান থেকে ধরে অন্য স্থানে নিয়ে আটকে রাখা হবে না। র‌্যাব আইনের মধ্যে থেকে কাজ করবে। গুম-খুন ফৌজদারি অপরাধ মন্তব্য করে তিনি বলেন, বাহিনীর কোনো সদস্য এতে জড়ালে বরদাশত করা হবেবিস্তারিত…


চুপি চুপি বিয়ে সারলেন অভিনেত্রী স্বীকৃতি

নিউজ ডেস্ক :: চুপি চুপি বিয়ে সারলেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। বাঙালি রীতি অনুসারে গত মাসে বিয়ে হয় তার। নীরবে নিভৃতে গায়েহলুদ, মেহেদি, সঙ্গীত, রিসেপশন, সবই হয়েছে স্বীকৃতির। জানা যায়, স্বীকৃতির বরের নাম রাহুল। তিনি বিনোদন জগতের কেউ নন। স্বামী সম্পর্কে অভিনেত্রী মুখ খুলতে চাননি। বিয়ে নিয়ে প্রশ্ন করতেই অভিনেত্রী জানান, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। ব্যক্তিগত জীবনটা একান্তই আমার ব্যক্তিগত। আমি কিছু বলতে চাই না। জানি না বিয়ের ছবিগুলো কিভাবে প্রকাশ্যে এলো। স্বীকৃতির বিয়ের ছবিতে তাকে সাদা শাড়ি, আর লাল-গোলাপি মিশিয়ে ডিজাইনার ব্লাউজ আর ভারি গহনায় দেখাবিস্তারিত…


বিএসইসি কার্যালয়ের নিরাপত্তায় থাকবে সশস্ত্র বাহিনী

নিউজ ডেস্ক :: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয়ে নিরাপত্তা দেবে সশস্ত্র বাহিনী। সোমবার বিএসইসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়েছে। এতে বলা হয়েছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাকে গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। সশস্ত্র বাহিনী এর সুরক্ষায় দায়বদ্ধ থাকবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যক্রম যথাযথ প্রক্রিয়ায় ও নির্বিঘ্নভাবে করার লক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই ধরাবাহিকতায় রোববারবিস্তারিত…


৫ প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃত ঋণখেলাপি ঘোষণা করলো ন্যাশনাল ব্যাংক

নিউজ ডেস্ক :: ৫ প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে ঘোষণা করলো ন্যাশনাল ব্যাংক লিমিটেড। গত ২রা অক্টোবর ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সাদ মুসা গ্রুপ ও এর অপর সহযোগী প্রতিষ্ঠান রেডিয়াম কম্পোজিট টেঙটাইল মিলস লি., এফএমসি ডকইয়ার্ড লি. ও এর অপর সহযোগী প্রতিষ্ঠান ফ্রেন্ডস মাল্টি ট্রেড করপোরেশন এবং ব্রডওয়ে রিয়েল এস্টেট লি.কে ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়। এসব প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ ৫ হাজার ৬২৪ কোটি টাকা। ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত নির্দেশনা পরিপালন করে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে সাদবিস্তারিত…


পূজার ‘ব্ল্যাকমানি’র শুটিং শুরু

নিউজ ডেস্ক :: বড় পর্দায় একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিচ্ছেন রায়হান রাফী। যার সবশেষ সংযোজন শাকিব খানের ‘তুফান’। এর বাইরে ওটিটির কাজের মাধ্যমেও হয়েছেন প্রশংসিত। প্রযোজক ও দর্শকদের আস্থায় পরিণত হয়েছেন তিনি। এবার প্রথমবার তিনি ওটিটি প্ল্যাটফরম বঙ্গের প্রযোজনায় নিয়ে আসছেন ওয়েব সিরিজ। নাম ‘ব্ল্যাকমানি’। এর মাধ্যমে দীর্ঘদিন পর রাফীর পরিচালনায় কাজ করতে যাচ্ছেন চিত্রনায়িকা পূজা চেরি। চমক হিসেবে আরও থাকছেন নায়ক রুবেল, নির্মাতা-অভিনেতা সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, পাভেল প্রমুখ। ‘ব্ল্যাকমানি’ নির্মাণ উপলক্ষে ৫ই অক্টোবর বিকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে এইবিস্তারিত…


৩২ মিনিটেই হ্যাটট্রিক, ফ্লিকের চোখে গোলমুখে বিশ্বসেরা লেভানডোভস্কি

নিউজ  ডেস্ক:: রবার্ট লেভানডোভস্কির বয়স পেরিয়ে গেছে ৩৬ বছর। কিন্তু গোলমুখে ধীরে ধীরে আরো ক্ষুরধার হচ্ছেন যেন তিনি। রোববার রাতে লা লিগার দল দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে তাদের ঘরের মাঠ মেন্দিজোররোৎসা স্টেডিয়ামে বার্সেলোনার হয়ে করেন ৩ গোল। বার্সাও জিতেছে ৩-০ গোলে। পোলিশ ফুটবল তারকা লেভানডোভস্কি যেন ফিরে গেছেন ক্যারিয়ারের সেরা সময়ে। অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন তিনি। বার্সেলোনার আক্রমণভাগে লেভানডোভস্কির ধার ও ধারাবাহিকতায় উচ্ছ্বসিত কোচ হ্যান্সি ফ্লিক। ফ্লিক বলেন, ‘আমার চোখে গোলমুখে এই মুহূর্তে বিশ্বসেরা লেভা।’ লেভানডোভস্কি-রাফিনহা-ইয়ামাল, চলতি মৌসুমে অসাধারণ ফর্মে আছেন বার্সেলোনার ফরোয়ার্ড লাইনের এই তিন ফুটবলার। রাফিনহা গোল করেছেন পাঁচটি, অ্যাসিস্টবিস্তারিত…


চীনে রহস্যময় পিরামিড পাহাড় এলো কোথা থেকে?

নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: মিসরের পিরামিডের খ্যাতি জগত জোড়া। কিন্তু মিসর ছাড়াও মেক্সিকো, সুদান ও চীনের মতো দেশেও রয়েছে পিরামিড। এসব পিরামিড দেখতে প্রতি বছর ভিড় জমায় হাজারও দর্শণার্থী। তবে চীনেই এমন কিছু পাহাড় রয়েছে, যেগুলো দেখতে অবিকল পিরামিডের মতো। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশের আনলং কাউন্টিতে ওই পাহাড়ের অবস্থান। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এগুলো পাহাড়। দেখতে এমন অনন্য হওয়ায় এই পাহাড় রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছে দর্শনার্থীদের কাছে। চীনের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন এই পাহাড় দেখতে আসছেন হাজার হাজার মানুষ। দর্শনার্থীরা চোখে এসব পাহাড় যেন পিরামিডবিস্তারিত…