priya
চট্টগ্রাম বন্দরে বড় নিয়োগ, পদ ১৫৩
নিউজ ডেস্ক :: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে মোট ১৫৩ জনকে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ১. পদের নাম: সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর পদসংখ্যা: ৩ যোগ্যতা: বিজ্ঞানে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের সনদসহ ফায়ার সার্ভিস/সিভিল ডিফেন্স এবং সেফটি মেজারস কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণ কমপক্ষে ৩২ ইঞ্চি, ৪০০ মিটার দৌড় ৮০ সেকেন্ড। নারী প্রার্থীদের জন্যবিস্তারিত…
‘ডিম ট্রাকে থাকতেই হাতবদল হয় চারবার’
নিউজ ডেস্ক :: ডিম ট্রাকে থাকা অবস্থাতেই কারওয়ান বাজারে চারবার হাতবদল হয় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।বুধবার (৯ অক্টোবর) সমন্বয়ক হাসনাত তার ফেসবুক প্রোফাইল থেকে করা এক স্ট্যাটাসে এ সব কথা বলেন।দুপুর ২টার দিকে তার করা এ ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো : ডিম ট্রাকে থাকা অবস্থাতেই কারওয়ান বাজারে চারবার ডিমের হাতবদল হয়। এখনো পর্যন্ত এই সরকার কোনো সিন্ডিকেট ভাঙতে পারেনি। শুধু সিন্ডিকেটের সাইনবোর্ড পরিবর্তন হয়েছে। সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারলে এই অভ্যুত্থানের প্রাথমিক মাহাত্ম্য কী? বেশি দামে ডিম বিক্রিবিস্তারিত…
চোট ছাপিয়ে আরেক দুশ্চিন্তায় মেসিরা
নিউজ ডেস্ক :: ইনজুরি কাটিয়ে প্রায় দুই মাস পর জাতীয় দলের স্কোয়াডে ডাক পান লিওনেল মেসি। এতে স্বস্তি কোথায় আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির? নিষেধাজ্ঞার পর চোটে জর্জরিত আলবিসেলেস্তাদের শিবির। এবার নতুন এক দুশ্চিন্তায় বিশ্বচ্যাম্পিয়নরা। ১০ অক্টোবর (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। এ ম্যাচ দিয়ে কোপা আমেরিকার ফাইনালের পর আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে মেসিকে। আন্তর্জাতিক বিরতিতে সুপার পাওয়ারদের ম্যাচের সূচি তবে অস্বস্তিও রয়েছে। কলম্বিয়ার বিপক্ষে হারের পর টেলিভিশন ক্যামেরায় থাপ্পড় মেরে দুই আন্তর্জাতিক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মূল গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।বিস্তারিত…
ডায়াবেটিস রোগীদের পায়ের যত্ন নিশ্চিতে যুগান্তকারী পদক্ষেপ
নিউজ ডেস্ক :: পডিয়াট্রি অ্যাসোসিয়েশন ডায়াবেটিস রোগীদের পায়ের যত্ন নিশ্চিতে যুগান্তকারী পদক্ষেপ দেশে ডায়াবেটিক ফুট সংক্রান্ত জটিলতার কারণে অঙ্গচ্ছেদের হার অত্যন্ত বেশি। ২০১৯ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে শনাক্ত হওয়া ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ৮৫ লাখ। বাস্তবে এ সংখ্যা আরও বেশি। ডায়াবেটিস রোগীদের অন্যতম প্রধান সমস্যা হলো পায়ের ক্ষত, যা ডায়াবেটিক ফুট নামে পরিচিত। সময়মতো শনাক্তকরণ ও চিকিৎসা না করালে অঙ্গহানি হওয়ার ঘটনাও ঘটতে পারে। বিষয়টির দিকে দেশের শীর্ষ সার্জন এবং চিকিৎসকদের নিয়ে গঠন করা হয়েছে বাংলাদেশের প্রথম পডিয়াট্রি অ্যাসোসিয়েশন। এ উদ্যোগের লক্ষ্য সংক্রমণ, অঙ্গচ্ছেদ এবং লিম্ব স্যালভেশন সমস্যাগুলোর সর্বাধুনিকবিস্তারিত…
প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে জবি
নিউজ ডেস্ক :: টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে প্রথমবারের মতো স্থান পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এডুকেশন র্যাংকিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৫০১ প্লাস।বুধবার (৯ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশিত হয়। জানা যায়, টাইমস হায়ার এডুকেশন নিজস্ব পদ্ধতিতে সংগৃহীত তথ্য বিচার-বিশ্লেষণের মাধ্যমে র্যাংকিং নির্ধারণ করে থাকে। মূলত পাঁচটি ক্যাটাগরিতে এ র্যাংকিং নির্ধারণ করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রি থেকে আয় ও নতুন জ্ঞান উৎপাদন, আন্তর্জাতিকতা অর্থাৎ আন্তর্জাতিক ও দেশীয় ছাত্র, শিক্ষক ও গবেষকের অনুপাত, শিক্ষা ও গবেষণার সুযোগ, মান ও পরিবেশ, গবেষণার সুনাম, আয় ও গবেষণা প্রবন্ধের গুণগত মান, ইমপেক্ট ফেক্টরবিস্তারিত…
৮ দফার বিষয়ে বিএনপির যথেষ্ট সহানুভূতি রয়েছে : মির্জা ফখরুল
নিউজ ডেস্ক :: হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের আট দফার বিষয়ে বিএনপির যথেষ্ট সহানুভূতি রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশেষ একটি রাজনৈতিক দল হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার ও দখলদারিত্বের সঙ্গে জড়িত ছিল। বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রতিটি ঘটনারই বিচার হবে। বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা জানান।বিএনপি মহাসচিব বলেন, দানবীয় শক্তিকে পরাজিত করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। যেখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ ও ঘৃণার কোনো রাজনীতি থাকবে না। এবিস্তারিত…
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে শফিকুর রহমানের সাক্ষাৎ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। এতে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেব্যাপারেও উভয়েই অভিমত ব্যক্ত করেছেন। পাশাপাশি সাম্প্রতিক আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যাপারে কোরিয়া প্রজাতন্ত্র কিভাবে সহযোগিতা করতে পারেন, সেবিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছে জামায়াত। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ শেষে এসব কথা জানান শফিকুর রহমান। প্রায় এক ঘণ্টাব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে শফিকুর রহমানবিস্তারিত…
‘এই শহরে যে যত বেয়াড়া সে তত স্মার্ট’
নিউজ ডেস্ক :: রাজধানীর প্রবেশমুখগুলোতে লাগামহীন জ্যাম। সেই সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় ট্রাফিক জ্যামে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে জনজীবন অতিষ্ঠ। তবে গেল ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বেশ কয়েকদিন এই জ্যাম থেকে কিছুটা স্বস্তিরই আভাস মিলেছিল। কারণ সে সময় রাস্তায় ট্রাফিক সামলানোর দায়িত্ব নিয়েছিল শিক্ষার্থীরা। বর্ষীয়ান অভিনেতা আফজাল হোসেন এমনটাই মনে করেন। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি বলেন, কিছুদিন আগে যখন ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছিল, সে সময়টাতে একদিন অফিসে দাঁড়িয়ে তিনতলা থেকে সে নিয়ন্ত্রণ কার্যক্রম অবাক হয়ে দেখছিলাম। দেখছিলাম, আমাদের অনিয়মের শহর ছুঁ মন্তরেবিস্তারিত…
র্যাংকিংয়ে উন্নতি ফাহিমা-রাবেয়ার, অবনতি জ্যোতির
নিউজ ডেস্ক :: স্কটল্যান্ডকে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করে বাংলাদেশ। ওই ম্যাচ জয়ে বড় ভূমিকা ছিল বোলারদের। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও বোলাররা ঠিকই ধারাবাহিকতা ধরে রাখেন। সেই সুবাদে টি-টোয়েন্টি বোলার র্যাংকিংয়ে দুই লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুনের উন্নতি হয়েছে। মঙ্গলবার মেয়েদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। স্কটল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ২০ রান খরচায় একটি উইকেট নেন রাবেয়া। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আরও কৃপণ বোলিং করেন ১৯ বছর বয়সী এই লেগ স্পিনার। ৪ ওভারে ১৫ রানে নেন একটি উইকেট। ধারাবাহিক পারফরম্যান্সে এক ধাপ এগিয়েবিস্তারিত…
১৩ মাস পর ‘তুমি যেখানে আমি সেখানে’
নিউজ ডেস্ক :: ‘নাগ পূর্ণিমা’ ছবিতে ব্যবহৃত গান ‘তুমি যেখানে আমি সেখানে’ কালজয়ী হয়ে গেছে। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘নাগ পূর্ণিমা’ ছবির সেই গানে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর। আর গানের দৃশ্যে দেখা গেছে সোহেল রানা ও ববিতাকে। তিন যুগ পর সেই গানের শিরোনামে ছবির কাজ শুরু করেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। গত বছরের মাঝামাঝি সময়ে সর্বশেষ ছবিটির শুটিংয়ের পর স্থগিত হয়ে যায়। সুখবর হচ্ছে, আবার শুরু হচ্ছে এই ছবির শুটিং। পূজার ছুটি শেষে এই ছবির শুটিং পুনরায় শুরু হবে, আজ মঙ্গলবার দুপুরে এমনটাই জানালেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। ‘তুমি যেখানে আমি সেখানে’বিস্তারিত…


