priya

 

কথা রাখলেন সুদীপ্তা

নিউজ  ডেস্ক :: দেখতে দেখতে দুই মাস হয়ে গেল আরজি করকাণ্ডে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার। এর মধ্যেই কলকাতাবাসী খানিক উৎসবমুখী। রাস্তায় ঢল নেমেছে মানুষের। উৎসবের মধ্যেই মহাষষ্ঠীতেও ধর্মতলার অনশন মঞ্চে আমরণ অনশনে সাতজন চিকিৎসক। বোধনের দিনে টনক নড়ে রাজ্য সরকারের। আন্দোলনকারী ডাক্তারদের বৈঠকে ডেকে পাঠায় স্বাস্থ্যভবন। এদিকে ত্রিধারা সম্মিলনী পূজামণ্ডপ থেকে আরজি করকাণ্ডের নির্যাতিতার বিচার চেয়ে স্লোগান দেওয়ায় ৯ জনকে আটক করে নিয়ে গেছে পুলিশ। তা নিয়ে তুমুল বিক্ষোভ শুরু হলো কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের কাছে। রাজ্যের এমন উত্তপ্ত পরিস্থিতিতে মন ভালো নেই টালিউড অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর।বিস্তারিত…


ঘুম চোখে চালাচ্ছিল মাইক্রোবাস কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ শিশু নিহতের গাড়িচালক আটক

নিউজ  ডেস্ক :: কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের চাপায় চার শিশুর মৃত্যুর ঘটনায় মাইক্রোবাস চালক কাবের আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মেহেরপুরের গাংনী থানার ঈদগাহ পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গতকাল সকাল ১১টায় র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এই তথ্য নিশ্চিত করেছেন।র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২৯শে সেপ্টেম্বর সকালে মক্তব থেকে পড়া শেষ করে বাড়ি ফেরার সময় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের শিমুলিয়া এলাকায় সড়ক পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে । একটি মাইক্রোবাস ৫ শিশুকে চাপা দিয়ে পাশের পুকুরে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই মিম খাতুন (১২) নামেবিস্তারিত…


শাকিবের মামলা খারিজ

নিউজ  ডেস্ক :: চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে চিত্রনায়ক শাকিব খানের করা মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। প্রযোজকের আইনজীবী ড. মো. তবারক হোসেন ভূঁইয়া নিশ্চিত করেন এ তথ্য। তিনি জানান, চাঁদা দাবি ও হত্যার হুমকি দেয়ার অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে করা শাকিবের মামলাটি সত্য প্রমাণিত হয়নি। এদিকে মামলার পুনঃতদন্ত চেয়ে ইতিমধ্যে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন শাকিবের আইনজীবী খায়রুল হাসান। গত বছরের ২৩শে মার্চ দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে শাকিব খান বাদী হয়ে রহমত উল্লাহর নামে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামি রহমতবিস্তারিত…


অনুতপ্ত সাকিব বিদায় বেলায় দেশবাসীকে পাশে চাইলেন

নিউজ  ডেস্ক :: কোটাসংষ্কার আন্দোলনে যখন একের পর এক ছাত্র পুলিশের গুলিতে মারা যাচ্ছিলো তখন নীরব ছিলেন সাকিব আল হাসান। তিনি ছিলেন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য। কিন্তু দেশের অন্যতম সেরা ক্রিকেটারের কাছে কেউ এমন প্রশ্নবিদ্ধ ভূমিকা আশা করেননি! ধীরে ধীরে সেই আন্দোলনে যোগ দিয়েছিলো গণমানুষ। শেষ পর্যন্ত সংঘটিত হয় বিল্পব। সরকারের পতন ঘটে। দেশ পরিচালনার দায়িত্ব পায় অন্তর্বর্তীকালীন সরকার। সংসদ বিলুপ্ত হয় আর এমপি পদও হারান সাকিব। এরপরই তার বিরুদ্ধে আন্দোলনের সময় এক রিক্সাচালক হত্যার মামলা দায়ের হয়। সেই আন্দোলনের সময় সাকিব ছিলেন দেশের বাইরে। সেখানেই তার ছুটির ঘণ্টাবিস্তারিত…


প্রধান কোচ হওয়ার যোগ্য কেউ বাংলাদেশে নেই: তামিম ইকবাল

নিউজ  ডেস্ক  :: দেশের কোনো কোচকে কেন জাতীয় দলের প্রধান কোচ করা হয় না- বাংলাদেশে এই বিতর্ক বেশ কয়েকবছর ধরেই চলছে। নাজমুল আবেদিন ফাহিম কিংবা মোহাম্মদ সালাউদ্দিনকে প্রধান কোচ করার দাবিও উঠেছে বহুবার। দেশীয় কোচ নিয়োগ না দেওয়া বিসিবির সমালোচনা হয়েছে বিস্তর। এবার তামিম ইকবাল নিজেই বললেন, জাতীয় দলের প্রধান কোচ হওয়ার যোগ্য কেউ বাংলাদেশে নেই!‘বাংলাদেশের বিপক্ষে পারফর্মেন্স দিয়ে কাউকে বিচার করা ঠিক নয়’ চলতি বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন তামিম ইকবাল। সেখানেই ভারতের ক্রীড়া সাময়িকী ‘স্পোর্টস্টার’কে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ নিয়ে। গত এক দশকে ভারতের প্রধানবিস্তারিত…


বন্যার্তদের পাশে সালমা

নিউজ  ডেস্ক  :: আমি ঢাকায় ছিলাম। হঠাৎ করেই যখন বন্যায় শেরপুর, ময়মনসিংহের এলাকা ডুবতে শুরু করল তখন আমি ফেসবুকে এসে মানুষের কাছে আহ্বান জানিয়েছি যেন তারা বন্যাকবলিত এলাকায় যায়। কিন্তু আমি আশানুরূপ সাড়া পাইনি। তাই নিজেই ছুটে এসেছি। আমি এখন ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় আছি। এখান থেকে আমি ও আমার স্বামী সানাউল্লাহ নূরি সাগর মিলে ত্রাণ সরবরাহ করছি। বলছিলেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। এই গায়িকা স্বামী সাগরকে নিয়ে গড়ে তুলেছেন সাফিয়া ফাউন্ডেশন। মূলত কোমলমতি শিশু ও অসহায় মানুষের জন্য গড়েছিলেন এই ফাউন্ডেশন। কিন্তু যে কোনো দুর্যোগেই এখন কাজ করতে চাচ্ছেন। তাইবিস্তারিত…


আজকের নামাজের সময়সূচি (৯ অক্টোবর)

নিউজ  ডেস্ক  :: আজ বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ- আজকের নামাজের সময়সূচি- ফজর- ৪:৩৫ মিনিট জোহর – ১১:৫২ মিনিট আসর- ৪:০৮ মিনিট মাগরিব- ৫:৫১ মিনিট এশা- ৭:০৩ মিনিট আগামীকাল ফজর- ৪:৩৫ মিনিট আজ সূর্যাস্ত- ৫:৪৮ মিনিট আজ সূর্যোদয়- ৫:৪৯ মিনিট বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা নিম্নরূপ বিয়োগ করতে হবে যেসব বিভাগের জন্য- চট্টগ্রাম: -০৫ মিনিট সিলেট: -০৬ মিনিট যোগ করতে হবে যেসব বিভাগের জন্য- খুলনা: +০৩ মিনিট রাজশাহী: +০৭বিস্তারিত…


সবুজ নাকি লাল, কোন আপেল বেশি স্বাস্থ্যকর?

  নিউজ  ডেস্ক  :: সবুজ-লাল আপেল দুটোই স্বাস্থ্যসম্মত এবং তাদের নিজস্ব পুষ্টিগুণ-উপকারিতা রয়েছে। যারা ডায়েটের প্রতি মনোযোগী, তাদের জন্য সবুজ   আপেল একটি চমৎকার বিকল্প আপেল একটি অত্যন্ত জনপ্রিয় এবং পুষ্টিকর ফল। এটি সারা বিশ্বে বিভিন্ন ধরণের পাওয়া যায়। তবে সব দেশেই সবুজ এবং লাল আপেল দুটির সবচেয়ে বেশি পরিচিত। আপেলের পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করতে গেলে, অনেকেই জানতে চান, সবুজ আপেল বা লাল আপেল কোনটি স্বাস্থ্যগত দিক থেকে বেশি উপকারী। আসুন তাদের পুষ্টিগুণ, উপকারিতা এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। সবুজ আপেলের পুষ্টিগুণ ক্যালোরি এবং শর্করা:বিস্তারিত…


স্বামী হিসেবে শাহরুখ কেমন জানালেন গৌরী

নিউজ  ডেস্ক  :: বলিউড বাদশাহ শাহরুখ খান ও গৌরী খান, একে অন্যকে মন দিয়েছিলেন বহু বছর আগে। তবে বিয়ের সিদ্ধান্ত নিতে খুব বেশি দেরি করেননি তারা। কিছুদিনের মধ্যেই লুকিয়ে বিয়ে করেছিলেন এই জুটি। রাজকীয় আয়োজন ছিল না, আইনি মতে সংসার পাতেন গৌরী-শাহরুখ। পরবর্তীতে অনুষ্ঠান হয়। সেই থেকে শুরু পথচলা। শাহরুখের তখন মাথার ওপর ছাদও ছিল না। তিলে তিলে নিজেদের সংসার গুছিয়ে নিয়ে ছিলেন এই দম্পতি। আজও তারা একসঙ্গেই সংসার করছেন।তবে তাদের এই সম্পর্কে কম ঝড় ওঠেনি। তবুও কখনও অন্দরমহলের ভিতরের খবর সামনে আসতে দেননি তারা। সম্প্রতি করণ জোহরের ‘কফি উইথবিস্তারিত…


হারুনসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

নিউজ  ডেস্ক  :: র‍্যাবের সদ্য সাবেক মহাপরিচালক পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদসহ তিন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বাকি দুই কর্মকর্তা হলেন- হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান ও ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার বর্তমানে ট্যুরিস্ট পুলিশে কর্মরত ড. খ. মহিদ উদ্দিন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রজ্ঞাপন তিনটিতে সই করেন। সূত্র :যুগান্তর নিউজ