বন্যার্তদের পুনর্বাসনে গাইবে ১২ ব্যান্ড
নিউজ ডেস্ক::টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের অনেক জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪৫ লাখ মানুষ। অনেকে হারিয়েছেন ঘরবাড়ি। এবার বন্যার্তদের পুনর্বাসনের জন্য কনসার্টের আয়োজন করেছে ইউনাইটেড কমিউনিকেশন্স। ‘ঢাকা রক কার্নিভাল সিজন ১: স্বাধীন বাংলা বেতার’ শিরোনামে কনসার্টে অংশ নিচ্ছে দেশের ১২টি ব্যান্ড দল।
এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ই সেপ্টেম্বর রাজধানীর ১০০ ফিট গ্রীনভিল আউটডোরসে। জানা গেছে, এই কনসার্টটির পরিকল্পনা চলছিল অনেকদিন আগে থেকেই। কিন্তু দেশের এই বর্তমান পরিস্থিতিতে যখন সকল স্পনসর হাত গুটিয়ে নেয় তখন তারা পিছিয়ে না গিয়ে কনসার্টটিকে নিজস্ব অর্থায়নে আয়োজন করার পরিকল্পনা করেন এবং চ্যারিটি কনসার্ট হিসেবে
ঘোষণা করেন।
এই কনসার্টের মূল লক্ষ্য শ্রোতাদের সুন্দর কিছু সময় উপহার দেয়ার পাশাপাশি বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করা। কনসার্টের টিকিট বিক্রির লভ্যাংশ বন্যার্তদের পুনর্বাসনে ব্যয় করার পরিকল্পনা আছে আমাদের।
সম্পর্কিত সংবাদ
অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, মানতে হবে যেসব শর্ত
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। আসন্ন ৯৯তম অস্কার আসরের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করাবিস্তারিত…
রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রিধিকা রিধি নামে এক অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবারবিস্তারিত…


